Uncategorized

মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: দেশব্যাপী সাঁড়াশি অভিযানে ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এই সমাবেশ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবির, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান মজলিশ, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন আহমেদ ঠান্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, সহ-সভাপতি আরিফ হোসেন লিটন, যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দিপু ও জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে জঙ্গি ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযানে ‘গণগ্রেপ্তারের’ অভিযোগ করে বিএনপি। এই গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button