দূর্ঘটনাশিরোনাম

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ফলসাটিয়া নামক স্থানে শনিবার দিবাগত রাত ১২টার দিকে বাস-ট্টাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুই জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত পক্ষে ২০ জন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, ট্রাকচালক সাইফুল মোড়ল (৩০) ও বাসযাত্রী মাসুদ শেখ (২৬)।
সাইফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদা বক্স মোড়লের ছেলে। বাসযাত্রী মাসুদ শেখ ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন-উদ দৌলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়ামিন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্টাকের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্টাকের চালক সাইফুল মোড়ল এবং বাসযাত্রী মাসুদ শেখ নিহত হন।
আহতদের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছ বলে জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন- উদ দৌলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button