slider

মানিকগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসংলাপ অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “খাদ্য নিরাপত্তা হয়েছে, এখন নিরাপদ খাদ্য চাই” নিরাপদ খাদ্য হলে স্বাস্থ্য থাকে ভালো এবং ভবিষ্যৎ হয় উজ্জ্বল” এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে বেসরকারি সংগঠন বারসিক আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত নিরাপদ খাদ্য নিরাপদ স্বাস্থ্য ও নিরাপদ আগামীর জন্য জনসংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপ ও মতবিনিময় সভায় জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো.সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার নূরে আলম সোহাগ, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংকর প্রাসাদ ভৌমিক, কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান নজরুল, কৃষক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম, বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, অধ্যাপক পরিতোষ আচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জী, জেলা ক্যাবের সভাপতি সামশুন্নবী তুলীপ, শিক্ষক নেতা কমরেড মুজিবুর রহমান মাস্টার, কৃষক গবেষক মাসুদ বিশ্বাস, যুবনেতা মিজানুর রহমান হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ন হলেও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নাই। ব্যাক্তিমালিকানার অর্থনীতিতে অধিক মুনাফার লোভে চারিদিকে ভেজাল ছাড়া ভালো কিছু নেই। আসলে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য পেতে লোকায়ত পদ্ধতি ও কৃষিতে জৈবশক্তির ব্যাবহার বৃদ্ধি করতে হবে। সার বিষ কীটনাশকের বিরুদ্ধে স্থানীয় পদ্ধতি ব্যাবহার বাড়াতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button