Uncategorized

মানিকগঞ্জে তিন ডাকাতের আত্মসমর্পণ

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমানের কাছে আত্মসমর্পণ করেছে মানিকগঞ্জের তিন ডাকাত।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই তিনজন আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকৃত ওই তিন ডাকাত হলেন, শিবালয় উপজেলার আলোকদিয়া খাসপাড়া গ্রামের সালাম বোচরার ছেলে জাইদ (৩২), আলোকদিয়া সহিমুদ্দিনের পাড়ার সনতেস শেখের ছেলে আরছব (৪২), আলোকদিয়া বাতেনের পাড়ার বাবু শেখের ছেলে নুর জামাল (৩২)।
পুলিশ সুপার জানান, ওই এলাকার বেশ কয়েকজন ডাকাত মামলার আসামি হয়ে দীর্ঘ দিন ধরে আত্মগোপন করে আছে। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে ওই এলাকার সকল ডাকাতদেরকে অপরাধ কর্মকান্ড থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানানো হয়। এরই ধারবাহিকতায় তারা ভবিষ্যতে চুরি, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড না করার ঘোষণা দিয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button