Uncategorized

মানিকগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে মোটর সাইকেলের চালকসহ দুই নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের দুই জনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পাটুরিয়া ফেরিঘাট অভিমুখি যাচ্ছিল একটি মোটর সাইকেলে তিন আরোহী পথিমধ্যে মহাসড়কের মুলজান এলাকায় ওই মোটর সাইকেলকে চাপা দেয় একই গন্তব্যের একটি দুরপাল্লার একটি ট্রাক। এসময় ট্রাকের চাপায় মোটর সাইকেলের চালকসহ তিনজনই আরো একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হয়েছে অপরজন। তার অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতের নাম টিটু (৩০) বাড়ী মানিকগঞ্জের দৌলতপুরের রামচন্দ্রপুর এলাকায়। তবে নিহত দুই জনের নাম-ঠিকানা জানাতে পারেনি হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, মোটরসাইকেলটি ভাড়ায় চালিত ছিলো। ওই মোটর সাইকেল চেপে ফিরছিলেন ওই দুই আরোহী। এদিকে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মোটরসাইকেলটির চালক ও একজন আরোহী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button