মানিকগঞ্জে জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর বিরুদ্ধে ধর্মঘট

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ ও শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা চাই” পরিবেশের ভারসাম্য রক্ষা করি,জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করি” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে
আজ মানিকগঞ্জে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবের জন্য দায়ী দেশগুলোর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্লস বর্জনের মাধ্যমে জলবায়ু ধর্মঘট ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ধর্মঘটে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তারের সভাপতিত্ত্বে বারসিক যুব সহায়ক রুমা আক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষীকা জনাব শাহনাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব কাশিনাথ সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহকারী শিক্ষক জনাব মো.আরশেদ আলী মাস্টার,মালা সাহা,শিপ্রা দে,রোজিনা খন্দকার ও মো.নুরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন বর্তমান বিশ্বে অনিয়মিতভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দরিদ্র দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের প্রধান ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। আমরা এই ধরনের সংকট মোকাবিলায় দায়ী ধনী দেশগুলোর কার্যকরী ভূমিকা চাই। চলতি মাসের ২০-২৮ সেপ্টেম্বর সারা দুনিয়ার ২০০০ এর বেশি শহর জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি থেকে আমরা জলবায়ু ন্যায্যতার জন্য ধর্মঘট ও লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে আরো সোচ্চার ভূমিকা পালনে প্রত্যয় করছি।


