Uncategorized
মানিকগঞ্জে ঘর পেলেন দুস্থ সেনা মুক্তিযোদ্ধা
পাকা ঘর পেয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী জানে আলম। দুস্থ সেনা মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ কর্মসূচির আওতায় তাঁকে ঘর দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী আজ রোববার দুপুরে সাটুরিয়া উপজেলার ঘিওর গ্রামে মুক্তিযোদ্ধা জানে আলমের ঘরের চাবি হস্তান্তর করেন।
এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মেজর ফেরদৌস হোসেন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিনউদ্দিন খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সেনাসদস্যের দলটি সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় ও দরিদ্র কৃষকদের মধ্যে সার, বীজ ও খাদ্য বিতরণ করেন। এনটিভি




