Uncategorized

মানিকগঞ্জে কর্ণেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ শুরু

প্রতিনিধি : ৬ ফেব্রুয়ারী শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন মাঠে শুরু হয়েছে কর্ণেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, রফিকুল ইসলাম পরান ও আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ,সাবেক যুগ্ম সম্পাদক গাজী খায়রুল হুদা ফারুক, কোষাধ্যক্ষ বশির রেজা, ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক মশিউর রহমান শিমুল, সদস্য-সচিব আবুল বাশার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য একেএম আব্বাস আকন মিল্টন, রিপন শিকদার, আনিসুর রহমান হিমু, বাসুদেব সাহা, রোমেজা আক্তার মাহিন, মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক মশিউর রহমান শিমুল জানান, ৬টি ইভেন্টে ৬০টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button