
শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সূচনা হয়েছে। উদ্বোধনী খেলায় ধানকোড়া ইউনিয়ন ৩-০ গোলে হরগোজ ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নক আউট পর্বে উপজেলার নয়টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা দেলোয়ার হোসাইন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় মাঠে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি খেলাটিকে প্রাণবন্ত করে তোলে।



