Uncategorized

মানিকগঞ্জে আ.লীগ নেতাকে আনসারুল্লাহ টিমের হুমকি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন খানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। বুধবার দুপুরে মোবাইল ফোনে সর্বহারা ও আনসারুল্লাহ বাংলাটিমের নেতা পরিচয়ে এই হুমকি দেন।

এ ব্যাপারে সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিকদের জানান, মানিকগঞ্জ আইনজীবী ভবনে পেশাগত দায়িত্ব পালনকালে নিজ চেম্বারে বসেছিলেন তিনি। বেলা ১১ টা ৪৬ মিনিটে তার মোবাইল ফোনে ০১৬৩১৫৬২২৬১ নম্বর থেকে একটি কল আসে।

তা রিসিভ করলে অপরপ্রান্ত থেকে কলদাতা নিজেকে মেজর জিয়া পরিচয়ে জানান, ‘সে সর্বহারা ও আনসারুল্লাহ বাংলাটিমের নেতা। তিনি (সাখাওয়াত) টার্গেট কিলিংয়ের তালিকাতে আছেন।’

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সদর থানায় জিডি করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button