sliderজাতীয়শিরোনাম

মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি

নিরাপত্তা উপদেষ্টা

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসঙ্ঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

আজ রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সেমিনারে এ কথা জানান তিনি।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।’

রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।
খলিলুর রহমান আরও বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবে- কোনওভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে।

তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যে-ই হোক, তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার।

তিনি জানান, এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না উল্লেখ করে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।’

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের মতো সঙ্কটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে।’

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button