slider

মানবজাতির সকল প্রকার সংকট মোকাবিলায় বৃক্ষই দেবীর আসনে

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :’গাছই জীবন,গাছই দেবতা’ এই স্লোগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ শহরস্থ পূর্ব দাশড়ার সরকারি গুদাম ঘর এলাকায় দাশড়া বিদ্যার্থী বালক সংঘের উদ্যোগে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশিষ্ট সমাজকর্মী চিরকুমার ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও বিদ্যার্থী বালক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু তাপস কর্মকার এর সঞ্চালনায় আলোচনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, পরিবেশ সংগঠক অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, পালক সদস্য সচিব বিমল চন্দ্র রায়, খেলাঘর সংগঠক প্রবীর কর্মকার, অ্যাডভোকেট আতোয়ার রহমান নান্নু, বীরমুক্তিযোদ্ধা শ্রীদাম দাস, ব্যবসায়ী ভজন কৃষ্ণ বনিক প্রমূখ।
অনুষ্ঠানে বালক বালিকা ও সাধারনের মাঝে দুই শতাধিক বনজ, ফলজ ও ওষুধী বৃক্ষ বিতরণ করা হয়। বিদ্যার্থী বালক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি চিরকুমার তাপস কর্মকার প্রতি বছর শুভাকাঙ্কী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সংগঠনের মাধ্যমে এই মহতি কার্যক্রমটি সম্পন্ন করায় তাকে সবাই প্রকৃতিময় সবুজ অভিবাদন জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button