মাধবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানী হানাদার বাহীনিরা বাঙালী জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে, ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের দেশের মেধাবী বুদ্ধিজীবী গুণী শিক্ষক সাংবাদিক কবি- সাহিত্যিকদের নির্মমভাবে হত্যাকরে বাংলাকে মেধাশূন্য করেছে, তাদের আত্মার শান্তি কামনায় হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মজনুর আহ্সান সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার বেগে এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মরণ করেন, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা,অধ্যাপক রাশীদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভীন, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, ডা. আলীম চৌধুরী, ডা. আজহারুল হক সহ অগণিত গুণিজনকে ঐদিন পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছে, তাদের প্রতি বক্তারা শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু, সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, শেখ জাহান রনি প্রমুখ।




