slider

মাধবপুরে মোয়াজ্জিন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : শনিবার গত ২২ এপ্রিল ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬নং শাহাজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মসজিদের মোয়াজ্জিন ভিকটিম ইরফান আলী (৫৮), পিতা-মৃত চান মিয়া গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিম ইরফান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

উক্ত ঘটনায় এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ নির্দেশে মাধবপুর থানা পুলিশ কর্তৃক দ্রুত মামলার এজাহারভূক্ত ০১ নং আসামী মোঃ আনোয়ার আলী সহ এজাহারভূক্ত ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ২৫ এপ্রিল জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, এজাহার নামীয় বাকী আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, ওসি তদন্ত আতিকুর রহমান সহ মাধবপুর থানা, হবিগঞ্জ সহ ও এলাকার গণ্যমান্য লোকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button