slider
মাধবপুরে প্রয়াত কাউন্সিলর সুবোধ দাশের শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুবোধ চন্দ্র দাশের শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন হয়।
মঙ্গলবার ২২ নভেম্বর দুপুর বেলা মাধবপুর পৌর এলাকায় কাটিয়ারার নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে।
অনুষ্টানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ, আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন।আগত অতিথিদের স্বাগত জানান প্রয়াত সুবোধ চন্দ্র দাশের পুত্র মাধবপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিত দাশ,পুলিশ ইনস্পেক্টর সঞ্জিত দাশ ও ইন্দ্রজিৎ দাশ। তাদের নিমন্ত্রিত মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো: এরশাদ আলীর নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যগণ শ্রাদ্ধানুষ্টানে অংশগ্রহন করে।



