মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও বিনোদ বিহারী মোদক ট্রাস্টের সহযোগিতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) সকালে প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম আতিক সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও শিক্ষিকা শুভ্রার সঞ্চালনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মনজুর আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন, প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য সাবেক প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও অভিভাবক সদস্য মধাব রায়, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদ বিন ইসলাম, অভিভাবক সদস্য মিজানুর রহমান, শিক্ষানুরাগী সদস্য মনোজ কুমার মোদক, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হেলাল মিয়া, শিক্ষক অলিউর রহমান খাঁন, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীসহ
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি সুজন রায় প্রমুখ।




