sliderস্থানিয়

মাদ্রাসা ও মাধ্যমিকে বৃত্তির হার সমপরিমান করার দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদ্রাসা ও মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির হার সমপরিমান করার এবং ২০২৫ এ মাধ্যমিকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ৪০% অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের আয়োজনে রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এই কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্যে স্কুল শিক্ষিকা ফেরদৌসী বেগম বলেন, ২৫% বৃত্তিপ্রদান এর সিদ্ধান্তে মাধ্যমিকের অনেক মেধাবী শিক্ষার্থীরাই বঞ্চিত হবে। যা কোনোভাবেই কাম্য নয়। রিভারভিউ স্কুলের শিক্ষক জুলফিকার আলী বলেন, বর্তমানে মাদ্রাসা গুলোতে মৌলবাদ এর ছায়া দেখা যায় যা অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনভাবেই কাম্য নয়। কোমলমতি শিশুদের মেধাবিকাশের লক্ষ্যে মাদ্রাসা ও মাধ্যমিক উভয় ক্ষেত্রেই সমপরিমান বৃত্তি প্রদান করা হোক।

এছাড়াও মানববন্ধনে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪০% এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ২৫% করাটা বৈষম্যমূলক। এ বৈষম্যের ফলে সাধারণ শিক্ষার্থীরা মাদ্রাসার দিকে ঝুকে পড়বে, মেধার সঠিক মূল্যায়ন হবে না। তাই অবিলম্বে মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪০% বৃত্তি প্রদানের জোর দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button