Uncategorized

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলা ধুলার চর্চা বাড়াতে হবে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। তিনি আরো বলেন, নিয়মিত খেলা ধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ম্যারাথন প্রতিযোগীতা চলছে জানিয়ে, কেউ অংশ গ্রহন করতে চাইলে রেজিষ্ট্রেশনের আহবান জানান।তিনি আজ বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সদস্য জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস উদ্দিন সর্দার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার।এ ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, ফজলুর রহমান স্মৃতি ক্লাবের সভাপতি ইবনে ফজল হক।এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ফুটবল দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button