খেলা

মাঠেই নামাজ আদায় মাশরাফিদের

বিশ্বকাপ মিশন নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের কার্ডিফে অবস্থান করছেন মাশরাফিরা। সেখানেই তোলা ছবিতে দেখা গেল অনুশীলনের ফাঁকে নামাজ আদায় করছে বাংলাদেশ দল।
আজ শুক্রবার দলের একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেখানে দেখা যায় মাঠে নামাজ আদায় করছেন মাশরাফি, তামিম, মুশফিকরা। ঈমামের ভূমিকায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজ মাঠেই জুমার নামাজ আদায় করে নেন তাঁরা।
ছবির ক্যাপশনে মিরাজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাঠেই জুমার নামাজ আদায়।’
ত্রিদেশীয় সিরিজ জয়ের মধ্য দিয়ে ভালোভাবেই যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে রীতিমত পর্যদুস্ত করে শিরোপা জয় করে নেয় মাশরাফির দল। গতকাল অধিনায়কদের এক অনুষ্ঠানে বিশ্বকাপে ভালো খেলারই প্রতিশ্রুতি দিলেন মাশরাফি।
আগামী রোববার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ মে ভারতের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button