খেলা

ঢাকা টেস্টের দলে নেই ইমরুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। দলে এই একটিই পরিবর্তন এসেছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে।
আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ওপেনার তামিম ইকবাল এই টেস্টের দলেও নেই।
দলে আছেন তরুণ সাদমান ইসলাম। চট্টগ্রাম টেস্টের দলে হঠাৎই ডাক পেয়েছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা পেতেও পারেন তিনি।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়ে ১-০-তে এগিয়ে আছে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
ঢাকা টেস্টের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button