slider
মাঝরাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে আ.লীগ নেত্রীর কম্বল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ তীব্র শীত উপেক্ষা করে মাঝরাতে নতুন বছরের শুরুর দিনের রাতে জয়পুরহাটের ছিন্নমূল, অসহায় ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা ও নিশাত বেগমসহ অন্যান্যরা।
কম্বল বিতরণকালে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী বলেন, তীব্র শীত জেঁকে বসেছে তার পরেও বছরের প্রথম দিনে সবাই যেন একটু ভালো ভাবে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বিতরণ করছি। সকলেই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।




