Uncategorized

মাগুরায় করোনা প্রতিরোধক জীবাণুনাশক ট্যানেল

সংবাদদাতা, মাগুরা : মাগুরায় ঢাকা রোড ও ভায়না এলাকায় করোনাভাইরাস প্রতিরোধক জীবাণুনাশক ট্যানেল তৈরি করা হয়েছে। শনিবার সকালে ট্যানেল দুটি সবার জন্য খুলে দেয়া হয়।
মাগুরা পৌরসভার প্রকৌশলী মো: মাহবুবর রহমান জানান, শনিবার সকাল থেকে ট্যানেল দুটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। দেশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধ করতে বাংলাদেশের এই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। জন সাধারণের শহরে প্রবেশ মুখে ট্যানেল দুটি স্থাপন করা হয়েছে। ট্যানেল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী কারিগরি সহায়তা প্রদান করেছে।
শহরে প্রবেশ ও বের হওয়ার সময় সকল ব্যক্তি, মোটরসাইকেল, বাইসাইকেল ও ভ্যান-রিক্সা ট্যানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। জীবণুমুক্ত করতে মানুষের উপযোগী পানির সাথে ডিটারজেন ও খার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে। এর ফলে সকল ধরনের যান ও মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। মাগুরা পৌরসভার অর্থায়নে ও বাংলাদেশ সেনাবানিহীর তত্ত্বাবধানে ট্যানেল দুটি তৈরী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button