slider

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দাউদকান্দিতে প্রীতি ফুটবল ম্যাচে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলার চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয় দিনব্যাপী কর্মসূচি পালন করে। এরমধ্যে দশম শ্রেনী একাদশ ও বিদায়ী দশম শ্রেনী একাদশের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, খেলায় দশম শ্রেনী একাদশ ১-০ গোলে জয়লাভ করে। দু’দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক মন্ডলী। দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএসএম শাহজাহান ভুইয়া ও বিশেষ অতিথি বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button