উপমহাদেশশিরোনাম

মমতা বললেন সেদ্ধ ভাত খান, এটা লাটসাহেবি দেখানোর সময় নয়

বাজারমুখী সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেদ্ধ ভাত খান, এটা লাটসাহেবি দেখানোর সময় নয়। আগামী ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দয়া করে সরকারের নির্দেশ মেনে চলুন।
বুধবার (১ এপ্রিল) নবান্নে সাংবাদিক বৈঠকে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, আগামী ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দয়া করে সরকারের নির্দেশ মেনে চলুন। রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারা বন্ধ করুন। আড্ডা দেওয়ার অনেক সময় পাবেন। সামাজিক দূরত্ব মানতেই হবে। নইলে আমরা স্টেজ থ্রিতে চলে যাব।
রাজ্যে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সরকারি হিসাবে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ৭ জন। এই পরিস্থিতিতে ফের একবার রাজ্যবাসীকে বাড়ি থেকে না বেরনোর জন্য অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।
মমতা আরও জানান, রাজ্যে বর্তমানে ৩১ জন করোনারোগী চিকিৎসাধীন। ৩ জন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। ৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়।
মুখ্যমন্ত্রী সাবধান করে বলেন, সেদ্ধ ভাত আর ডাল খান। এটা লাটসাহেবি দেখানোর সময় নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button