আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মদ থেকে নারী, সব চলে সৌদি রাজপরিবারে : যুবরাজের স্ত্রী

সম্প্রতি দুর্নীতির দায়ে আটক সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল। এবার তার বিরুদ্ধে উঠল নারী বিক্রি, মদ ও ব্যাভিচারে লিপ্ত থাকার অভিযোগ।
আর এই অভিযোগগুলো তুলেছেন তার সাবেক স্ত্রী আমিরা বিনতে আইডেন বিন নায়েফ। অবশ্য তিনি যুবরাজের কর্মকাণ্ডের কারণে বেশ আগেই তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন।
যুবরাজের সাবেক স্ত্রী আমিরা বলেন, ‘সৌদি রাজপরিবারকে বাইরে থেকে যতোটা ভদ্র ও ধর্মভীরু বলে মনে হয়, বাস্তবতা সম্পূর্ণ উল্টো। মদ থেকে নারী সব কিছুই চলে সৌদি রাজপরিবারে।’
তিনি আরো বলেন, তার সাবেক স্বামীসহ রাজপরিবারের অনেকেই অর্থ পাচারসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এক কথায় বলতে গেলে এহেন কোনো অপকর্ম নেই যা তারা করেন না।
আমিরা বলেন, ‘জেদ্দা শহরকে এরা দাস বাজারে পরিণত করেছেন। সেখানে অল্প বয়সী নারী বিক্রি থেকে শুরু করে মদ, সেক্স পার্টির মতো সব রকম ব্যভিচারই হয়ে থাকে। পুলিশ এসবের ব্যাপারে অবহিত থাকলেও শুধুমাত্র চাকরি হারানোর ভয়ে কোনো উদ্যোগ নেয় না। কেননা, শহরের সব অপরাধের পেছনে সৌদি রাজ পরিবারের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত। আর সে কারণেই সৌদি পরিবারের পুরুষেরা ব্যভিচারের চূড়ান্ত করে আসছে।’
আমিরা সম্প্রতি হেলোউইন পার্টির উদাহরণ তুলে ধরে বলেন, ‘সেই পার্টিতে সর্বসাকুল্যে দেড়শ’ মানুষ জড়ো হয়েছিলেন। যাদের ভেতরে কূটনৈতিক কর্মকর্তারাও ছিলেন। সেখানে সেদিন যা হয়েছে তা বাইরের দেশের কোনো নাইট ক্লাবের থেকে আলাদা ছিল না। সৌদি আরবে মদ নিষিদ্ধ হলেও সেই পার্টিতে তরল পদার্থটির বন্যা বয়ে গিয়েছিল। সেই ডিজে পার্টিতে ওয়াইন, জুটিদের নাচ, নানান ধরনের পোশাক পরা সবই হয়েছিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button