Uncategorized
ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো বাঘাইছড়ির চৌমুহনী বাজার

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী বাজার ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার সকাল ১১ঃ৪৫ মিনিটে চৌমুহনী তাজমহল হোটেল এন্ড বিরানী হাউজে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। কোনকিছু বুজে উঠার আগে মুহূর্তেই আগুন হোটেলে ছড়িয়ে পরে। এসময় আশপাশের দোকানে সংরক্ষিত ১০ টি স্টিংগোইসার নিয়ে ঝাপিয়ে পরেন স্থানীয় ব্যাবসায়ীরা সাথে যোগ দেয় বালি ভর্তি একটি ছয়চাকা ট্রলি পরে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরাসহ বালি ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।আগুনে হোটেল তাজমহলের আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতো বলে ধারনা করছে স্থানীয়রা।




