slider

ভ্রাম্যমান আদালতে ৩ ইটভাটা ও ভেকু চালককে জরিমানা

সিরাজুল ইসলাম, সিংগাইর(মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর চকে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৩টি ইটভাটা ও এক ভেক্যু চালককে সোয়া ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দিপন দেবনাথ এ জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে দায়েরকৃত ৪টি মামলায় সার্ক ইটভাটাকে ৫০ হাজার, এইচবিসিকে ৫০ হাজার, এনবিএমকে ১ লাখ ও ভেক্যু চালক সাইদুর ব্যাপারীকে ২৫ হাজার টাকা জরিমানাকরা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button