slider

ভোলার ভূমিহীন নেত্রী বকুলকে কুপিয়ে হত্যা ও বড় বোন মুকুল বেগমকে জখম

চরফ্যাশন সংবাদদাতা : আজ ৩০ নভেম্বর ২০২২, ভোলা জেলার চরফ্যাশন উপজেলা মুজিবনগর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড সিকদারের চরের মুজিব নগর ভূমিহীন সমবায় সমিতির নেত্রী, বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী স্থানীয় নেত্রী ও মুজিব নগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য, ভোলা জেলার নেতা আলম বাচ্চুর সহধর্মনী বকুল বেগমকে গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্র দিয়ে কূপিয়ে হত্যা করে এবং বকুলের বড় বোন মুকুল বেগমকে কূপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় মুকুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বকুল বেগমের লাশ দুলার হাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ভোলায় সদর হাসপাতালে প্রেরন করেন।
উল্লেখ্য বকুল বেগমে স্বামী আলম বাচ্চু মেলকার ২৯ নভেম্বর দিবাগত রাতে আবদুল মালেক মেম্বার এর সাথে ভোলা সদরে একটি মামলায় জামিন নেওয়ার জন্য মূল ভূমিতে যায়। বকুল বেগম ও মুকুল বেগম দুই বোন ছবির পিছনে ভাংগা ঘরে একই বিছানা ঘুমায়। গভীর রাতে ঘুমান্ত অবস্থায় স্বামী-স্ত্রী একই বিছানা আছে মনে করে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে উপুর্যপরি দেশীয় ধারালো অস্র দিয়ে উপুর্যপরি কোপাতে থাকেন এবং বকুল বেগমকে নৃশংসভাবে হত্যা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে প্রতিপক্ষ শাজাহান স্বপন ওরফে শাজাহান সরদার গ্রুপের সাথে বাচ্চু মেলকারদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সন্ধ্যায় বাচ্চু মেলকার ভোলার উদ্দেশে রওনা হন। বুধবার গভীর রাতে তার বসতঘরে প্রতিপক্ষ শাহাজান সরদারের ভাগ্নে আসলাম, মিঠু, জুয়েল ও সোহেল হামলা চালিয়ে বকুল বেগমকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। এ সময় তার বোন মুকুল বেগম বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, বকুল বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারা হয়েছে। এ ঘটনায় আহত মুকুল বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বকুল বেগম জীবনদশায় তাঁকে এবং তাঁর স্বামীকে জীবননাশের আশাংকা করে দুলার হাট থানায়, ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকে নিকট চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button