
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এনসিপি নেতা হাসিবুর রহমান অপু রবিবার (১৮ জানুয়ারী) রাতে বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন। বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আল হেলাল স্কয়ারে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে তিনি বলেন, আমি এই জনপদেরই সন্তান, এই জনপদের সাধারণ মানুষের পাশে থেকে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছি, জনপদের সাধারণ মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক, আমি আশা করি সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন তাদের কথা বলার জন্য। আমি সারাটা জীবন মানুষের পাশে থেকে কাজ করে যাব। তিনি আরো বলেন, ভোট কারচুপি করার কোন সুযোগ নেই, ভোটের অনিয়ম করার ও সুযোগ নেই, ভোট কেন্দ্রের উপর দিয়ে একটা চিল ও উড়ে যেতে দেব না। ভোটার তার ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক, সহ-সভাপতি মুর্শিদ আহমেদ লিটু সিকদার, সাধারণ সম্পাদক মুহাব্বত জান চৌধুরী, অর্থ সম্পাদক তৈয়বুর রহমান কিশোর সহ সকল সদস্য।




