রাজনীতি

ভোটের আগে খালেদা জিয়া মুক্তি পাবেন: মওদুদ আহমদ

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোটের আগে মুক্তি পাবেন। খালেদা ছাড়া বাংলাদেশে কোনোপ্রকার সুষ্ঠু নির্বাচন হতে পারে না’ বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচনের আগে খালেদাকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনো প্রকার নির্বাচনে অংশ নেবে না।’
তিনি বলেন, ‘এ ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে মৃত্যুশয্যায় রেখেছে। আবার জাতীয় উদ্যোগের মাধ্যমে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রস্তুত রয়েছে। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা।।’
সরকারকে ইঙ্গিত করে মওদুদ বলেন, ‘এ সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাই। ক্ষমতা ধরে রাখতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। এ সরকার অগণতান্ত্রিকভাবে নির্বাচিত।’
কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, গত ১১ এপ্রিল কোটা আন্দোলন দাবি মেনে নিয়েছিলেন৷ কিন্তু একই সংসদে দাঁড়িয়ে আবার বলেছেন কোটা পদ্ধতি চালু থাকবে। হাইকোর্টের দোহাই দিয়ে তিনি বলেন, ‘এ কোটা পদ্ধতি নিয়ে নাকি হাইকোর্টের আইনে বলা আছে। সরকার চাইলে এই আইন সংশোধন করতে পারেন। কিন্তু তা করছেন না।’
সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ বলেন, ‘আইনের সুবিচার চাই। বাংলাদেশের আইনের সুবিচার প্রতিষ্ঠিত হলে খালেদা জিয়া এমনিতেই মুক্তি পাবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button