slider

ভূমিদস্যু কর্তৃক কালী মন্দির ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভূমিদস্যু কর্তৃক কালী মন্দির ভাঙচুর ও জমি জবর দখলকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে ধামইরহাট থানার সামনে আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সকলের উদ্দেশ্যে স্মারকলিপি পড়ে শোনান উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, হিন্দু অধ্যুষিত জনপদ হিসেবে উপজেলার ধামইরহাট ইউনিয়নের নিকাইশহর (নিকেশ্বর) এলাকায় প্রাচীনকাল থেকে পূর্ণেন্দু সর্বমঙ্গলা দেবী কালী মন্দির অবস্থিত এবং এই মন্দিরের উপাসক হিন্দু সর্বসাধারণের ব্যবহারের জন্য ৩.৯৫ একর জমি পাকিস্তান আমল থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদপুষ্ট স্থানীয় প্রভাবশালী মহল জবরদখল চালিয়ে যাচ্ছে। অতিসম্প্রতি মন্দিরটির অবকাঠামো ভেঙ্গে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের সর্বসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে মূল মন্দিরের ৩০ একর জমি জবর দখল করে।
স্মারকলিপিতে আরো জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে হিন্দু সর্বসাধারণের পূজা-পার্বণাদি সম্পাদনের জন্য কালী মন্দিরের সমস্ত সম্পত্তি দখলমুক্ত এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদপুষ্ট সন্ত্রাসীদের শাস্তি প্রদানের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে পূর্ণেন্দু সর্বমঙ্গলা দেবী কালী মন্দির দখলমুক্ত করা এবং সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও খাদ্য মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি, স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, পুলিশ সুপার নওগাঁ, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, নির্বাহি সহ-সভাপতি এডভোকেট আশরাফুদ্দৌলা নয়ন, ধামইরহাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম জনম রবিদাস, ধামইরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকসহ ওই এলাকার স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button