আন্তর্জাতিক সংবাদ

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৪০, রাস্তায় ৭০ হাজার মানুষ

রবিবারে ইরাক ও ইরানের সীমান্তবর্তী কয়েকটি নগর ও জনপদে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪০ জন । ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায়, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৪০-এ এসে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৮ হাজার জন। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা ইরানেই বেশি দেখা যাচ্ছে। ১২ হাজার বাড়ি-ঘর ধ্বংসস্তুূপে পরিণত হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ৯টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর পর আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। ফলে আরও আঘাত হানার আশঙ্কায় প্রায় ৭০ হাজার মানুষ রাস্তা ও আশপাশের পার্কে অবস্থান নিয়েছে।
সুত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button