Uncategorized
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা

নাটোর প্রতিনিধি : জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যা¤েপইন নিয়ে নাটোরে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আলোচনা করেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
এছাড়াও কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেনআগামী ১১ ডিসেম্বর নাটোর জেলার ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৬৪৪২ জন শিশুদের খাওয়ানো হবে। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।




