অপরাধশিরোনাম

ভিক্টোরিয়া ক্লাবে মিললো নগদ টাকা ও মদের বোতল

রাজধানীর মতিঝিলের বিভিন্ন ক্লাবে চলমান অভিযানের সময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ভেতরে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে এ ক্লাবটিসহ ওই এলাকার মোহামেডান ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোটিং ক্লাবে অভিযান শুরু করে পুলিশ।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার যুবলীগ নেতা খালেদ মাহমুদের ইয়াংমেনস ক্লাবে অভিযানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়। ওই দিন আরও কয়েকটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। ওই সব ক্লাব থেকে মদ, নারী, মাদকসহ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।
এর দুই দিনের মাথায় শুক্রবার ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবেও অভিযান চালায় র্যাব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাব সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button