বিনোদন

ভালো নেই প্রবীর মিত্র

বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে আছেন। এই অভিনেতা এখন বয়সের ভারে ক্লান্ত। যে প্রবীর মিত্র দর্শকদের আনন্দে ভাসিয়েছেন, কাঁদিয়েছেন, হাসিয়েছেন, সেই তিনি দিন পার করছেন কষ্টে। ঠিকঠাক হাঁটাচলাও করতে পারেন না। এখন লাঠিই ভরসা প্রবীর মিত্রের। বর্তমান শারীরিক অবস্থার খবরাখবর নিতে যোগাযোগ করা হলে পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন জানালেন, ভালো নেই প্রবীর মিত্র। এখন এই অভিনেতা হাঁটুর ব্যথা ও কানের সম্যস্যায় ভুগছেন। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা তো রয়েছেই।
সোনিয়া ইয়াসমিন আরও বলেন, হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকায় বাবা খুব একটা হাঁটাচলা করেন না। কারণ লাঠি ছাড়া হাঁটতে কষ্ট হয়। স্কুলজীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রের মধ্য দিয়েছে বড়পর্দায় তার অভিষেক হয়। প্রায় চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম, দুই পয়সার আলতা, বড় ভালো লোক ছিল, বেদের মেয়ে জোসনাসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। সবশেষ এসডি রুবেলের পরিচালনায় ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি; তবে ছবিটি এখনও মুক্তি পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button