আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভারত সীমান্তে চীনের ট্যাংক-মিসাইল

সীমান্ত নিয়ে উত্তেজনার মাঝেই যুদ্ধের ইঙ্গিত দিলো বেইজিং। একদিকে যখন ডোকলাম নিয়ে ভারতের সাথে অশান্তি চলছে, তার মাঝেই প্রচুর যুদ্ধাস্ত্র নিয়ে তিব্বতে মহড়া দিলো চীনা সেনাবাহিনী। দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতে এই মহড়া হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন। তবে ঠিক কবে বা কখন এই মহড়া হয়েছে তা জানা যায়নি।
একটি ফুটেজ দেখা গেছে, চীনা আর্মির তিব্বত মিলিটারি কমান্ড এই মহড়া চালিয়েছে। এটি চীনের অন্যতম মাউন্টেন ব্রিগেড। এই তিব্বত কমান্ডই ভারত-চীন সীমান্তের দায়িত্বে রয়েছে।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, চীনা সেনা অ্যান্টি-ট্যাংক গ্রেনেড, মিসাইল ও কামান নিয়ে এই ড্রিল চালাচ্ছে। ১১ ঘণ্টা ধরে চলেছে এই মহড়া। এর আগে তিব্বতের রাজধানী লাসায় গত ১০ জুলাই একটি ড্রিল করে তিব্বতের মোবাইল কমিউনিকেশন এজেন্সি। সেখানে একটি অস্থায়ী মোবাইল নেটওয়ার্ক তৈরি করে জরুরিকালীন অবস্থার যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
চীনের সেনা মহড়ায় ছিল দেশটির তৈরি লাইট ব্যাটল ট্যাংক ও আরো অনেক অত্যাধুনিক অস্ত্র। গত প্রায় এক মাস ধরে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে চীনের। বারবার ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে চলেছে বেইজিং। চীনা আর্মি ভারতে ঢুকে রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছে বলে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button