দূর্ঘটনাশিরোনাম

হেমায়েতপুরে সুতার গোডাউনে অগ্নিকাণ্ড

সাভারের হেমায়েতপুরে অবনি ফ্যাশন নামে একটি কারখানার সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে হেমায়েতপুরের রিশিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে কিভাবে গোডাউনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button