খেলা

ভারত থেকে দেশে ফেরা নিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা

নভেল করোনাভাইরাসের কারণে ভারত থেকে দেশে ফেরা নিয়ে ঝামেলায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাতিল হলেও কোন শহর দিয়ে তারা ফিরে যাবেন, সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঠিক ছিল লখনউ থেকে দিল্লি হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বিমান ধরবে প্রোটিয়াবাহিনী। কিন্তু দিল্লি হয়ে ফিরতে নারাজ ক্রিকেটাররা। তাই মঙ্গলবার কলকাতা হয়ে দেশে ফিরতে চাইছেন তারা। সেক্ষেত্রে তাদের একদিন কলকাতায় থাকতে হবে। কিন্তু যে হোটেলে তারা থাকতে চাইছেন, সেখানে রাখতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার।
বিসিসিআই জানায়, লখনউ থেকে দিল্লি হয়ে দেশে পাঠানো হবে ডি ককদের। কিন্তু দিল্লিতে যেভাবে করোনা থাবা বসিয়েছে, তাতে সেখান দিয়ে ফিরতে চাইছেন না প্রোটিয়া তারকারা। তারা জানান, কলকাতার তাজ বেঙ্গল হোটেলে একরাত থেকে পরের দিন দেশে ফিরবেন। তবে শহরের ভেতরের পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের থাকার প্রস্তাবে আপত্তি করছে রাজ্য প্রশাসন।
সেখানকার সরকারের পরামর্শ, করোনা থেকে সুরক্ষিত থাকতে বিমানবন্দরের কাছের কোনও হোটেলে থাকুক প্রোটিয়াবাহিনী। শেষ পর্যন্ত সিএবি জানায়, নিউটাউনের একটি হোটেলে থাকবেন ডি ককরা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই হোটেলও নিমরাজি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button