শিরোনাম

ভারত থেকে আরও ৪৮ বাংলাদেশি ফিরেছেন

সংবাদদাতা, শার্শা (যশোর) : করোনাভাইরাসের প্রেক্ষাপটে ভারতজুড়ে লকডাউনের ফলে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আরও বহু বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
বিশেষ ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে প্রবেশ করেন। ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. হাবিবুর রহমান জানান, চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কোয়ারেন্টাইন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।
গত ৪ দিনে এ পর্যন্ত ভারত থেকে ২৩৩ জন বাংলাদেশে ফিরে এসেছে। তাদের মধ্যে ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। এ ছাড়া, গত দু দিনে বেনাপোলে মোট ৯৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button