ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট বয়কট দশর্কদের

সেন্ট লুসিয়ায় ডারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ৷ হয়তো দর্শকশূন্য ম্যাঠেই খেলতে হতে পারে বিরাট কোহলিদের৷ টি-২০ দল থেকে স্যামিকে বাদ দেয়ার প্রতিবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন স্যামি সমর্থকরা৷
মার্কিন মুলুকে ভারতের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামিকে বাদ দিয়ে দেন নির্বাচকরা৷ পরিবর্তে নেতা বেছে নেয়া হয় বিশ্বকাপ ফাইনালের নায়ক কার্লোস ব্রেথওয়েটকে৷ ২৭ ও ২৮ অগস্ট ফ্লোরিডায় ভারতের বিরুদ্ধে দু’টি ২০ ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ৷
চলতি বছর এপ্রিলে ইডেনে দেশকে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ দেয়ার পর সেন্ট লুসিয়ায় বিয়াসুজোড় স্টেডিয়ামের নামকরণ স্যামির নামে করা হয়৷ ২০১২ শ্রীলঙ্কার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের নেতা ছিলেন স্যামি৷




