Uncategorized

ভারতে নিষিদ্ধ পাকিস্তানের অভিনেতারা

ভারত–‌পাকিস্তান প্রতিবেশী দু’‌দেশের মধ্যেই বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রকমের উত্তপ্ত। সেটি পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতে কাজ করতে পারবেন না পাকিস্তা কলাকুশলীরা। বুধবার জানিয়ে দিল ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েসন(আইএমপিপিএ‌)।ফলে পাক অভিনেতা–‌অভিনেত্রী এবং গায়কদের পাশাপাশি কাজ হারাতে বসেছেন ‌একাধিক টেকনিশিয়ানরাও।
সংস্থার এক সদস্য বলেন,‘পেশোয়ারের হামলার পর কিন্তু আমাদের তরফ থেকে দুঃখপ্রকাশ করা হলেও, এক্ষেত্রে তারা কোনো পদক্ষেপ করেনি।’‌
এর আগে উরির সেনা ছাউনিতে সন্ত্রাসী আক্রমণের নিন্দা করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে সমস্ত পাকিস্তানি অভিনেতা–অভিনেত্রীদের দেশে ফিরে যেতে বলেছিলেন। এমনকী তাদের অভিনীত কোনও সিনেমা ভারতে মুক্তি পেতে দেবেন না বলেও জানান। ফলে করণ জোহর পরিচালিত ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও শাহরুখ খানের ‘‌রইস’–এর মতো ছবি নিয়েও আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে।‌‌
কারণ এই ২টি ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এর মধ্যে ফাওয়াদ খান ইতিমধ্যে দেশে ফিরেও গেছেন। ‌‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button