উপমহাদেশশিরোনাম

ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

ভারতে কভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দেশটিতে ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
ভারতে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। মারা গেছেন ৮২ হাজার ৯১ জন।
গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৯৩ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ১৯২ জন। সুস্থ ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৯৭ জন। সুস্থ ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।
ব্রাজিলে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button