উপমহাদেশশিরোনাম

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫২ জন আক্রান্তের রেকর্ড

হঠাৎ করেই ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে, যা দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭৫২ জন; যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫০২ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেশি দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৮ জন। এ নিয়ে করোনায় প্রাণহানি ঘটেছে ৭২৩ জনের।
দেশটিতে করোনা সংক্রমিত রোগীদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১২ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৭ হাজার ৭৬৮ জন।
ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে দেশটিতে মাত্র সাড়ে সাতদিনে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হলেও সেই পরিস্থিতির উন্নতি ঘটেছে। এর আগে দ্বিগুণ গতে সাতদিন সময় লাগলেও সর্বশেষ রোগীর সংখ্যা দ্বিগুণ হতে ১০ দিন লেগেছে।
করোনার বিস্তার ঠেকাতে লকডাউন জারি করায় তার সুফল মিলেছে বলে দাবি করছেন তারা। লকডাউনের কারণে করোনার বিস্তারের গতিতে লাগাম টানা গেছে বলেও মন্তব্য করেছেন নয়াদিল্লির কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button