
ভারতের বাড়া ভাতে ছাই দিয়েই আপাতত খুশি পাকিস্তান। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সরতাজ আজিজ বলেছেন, ভারতের পরমাণু সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) ঢোকা আটকে দিতে পেরেছে ইসলামাবাদ।
ভারতকে পরমাণু সরবরাহ গোষ্ঠীতে নেয়া হবে কিনা তা নিয়ে আলোচনা হবে ২৩ জুন সিওলে। ওই দিন আলোচনায় বসছে ৪৮ সদস্য দেশে। পাকিস্তানও এনএসজি–তে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একমাত্র বন্ধুরাষ্ট্র চীন ছাড়া কেউই তাদের সমর্থন করেনি।
এনএ জি–তে ঢুকতে পারবে না বুঝতে পেরেই চীনকে দিয়ে ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, এমন মত ভেসে আসছিল। সরতাজের এই মন্তব্য, সেই জল্পনাকেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে।




