ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
এই সময় জানায়, সিএএ এবং এনআরসির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ রিট আবেদন করেছিল জামাত উলেমা-ই-হিন্দ।
এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতের এই নোটিশ দেয়। সেইসঙ্গে এই সংক্রান্ত অন্যান্য বিচারাধীন সব আবেদন সংযুক্ত করেছে সুপ্রিম কোর্ট।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সিএএ’র সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে এবং অসম চুক্তির কার্যকর রূপায়ণের দাবিতে দাখিল এক মামলায় কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট।
সিএএ ইস্যুতে সুপ্রিম কোর্টে শতাধিক আবেদন দাখিল হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আবেদনকারীরা এ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে।
গত বছরের ১২ ডিসেম্বর সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হয়। আইনে বলা হয়েছে, ভারতের তিন প্রতিবেশী দেশ- আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, ও খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
এই আইনের বিরোধিতায় এখন পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এ সব বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে।
আন্দোলনকারীদের মতে, ভারতে নাগরিকত্ব অর্জন বা অস্বীকার করার জন্য ধর্ম কারণ হতে পারে না। এই নাগরিকত্ব আইনটি সর্বাত্মক অসাংবিধানিক।




