বিনোদন

ভক্তের জবরদস্তির পর ক্যাটরিনা বললেন, ‘আরামসে’

তারকারা যেখানেই যান, পেছনে ঘুরঘুর করেন পাপারাজ্জিরা। আর প্রিয় তারকাকে সামনে পেয়ে একটি সেলফি তোলার জন্য পড়িমরি অবস্থা হয় ভক্তদের—এ দৃশ্য নিত্যদিনের। সম্প্রতি ভারতের মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পা রাখার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গেও এমনটাই ঘটল। আর সেই দৃশ্য অন্তর্জালে ভাইরাল।

তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। সাধারণত কোনো ভক্ত সেলফি তুলতে চাইলে তারকাদের হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে এ ক্ষেত্রে ভক্তের জবরদস্তিতে কিছুটা বিরক্ত হয়ে যান ক্যাটরিনা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে ক্যাটরিনা নামতেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য, তাঁর কাছে যাওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে ওঠেন এক ভক্ত। এমনকি তিনি ক্যাটের নিরাপত্তারক্ষীকেও ধাক্কা দিয়ে সরিয়ে তাঁর কাছে যেতে চেয়েছিলেন। বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কাধাক্কিতে ছিটকে মাটিতে পড়ে যায় তাঁর মোবাইলটিও। পরে পরিস্থিতি সামাল দেন ক্যাটরিনা নিজেই। তাঁকে ওই ভক্তের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আরামসে, ওহা সে করো।’

এরপর ওই ভক্তকে সেলফি তুলতে দেন ‘ভারত’ তারকা। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করার পর অন্তর্জালে ছড়িয়ে পড়ে।

দেখুন ভিডিওটি :

কিছুদিন আগে মুক্তি পায় ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। এতে তিনি সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন। আর বরাবরের মতো এবারও এ ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। ভারতের বক্স অফিসে ২০০ কোটির বেশি আয় করেছে ছবিটি।

ক্যাটরিনা কাইফ এখন রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই প্রথম রোহিতের সঙ্গে কাজ করছেন ক্যাটরিনা। এক দশক পরে অক্ষয় কুমারের সঙ্গে ফের জুটি বাঁধছেন তিনি। ২০২০ সালের ২৭ মার্চ বড়পর্দায় উঠবে এ ছবি। সূত্র : জি নিউজ, ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button