slider

বড়াইগ্রামে দিয়ারপাড়া দুর্গা মন্দির উদ্বোধন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের পশ্চিম দিয়ারপাড়া দুর্গা মন্দির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মন্দির উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন। উদ্বোধন উপলক্ষে মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমীর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে নাটোর পৌর মেয়র ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উমা চৌধুরী জলি, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ স¤পাদক এ্যাড. প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা প্রমূখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button