আইন আদালতশিরোনাম

ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে আবারো জিডি করলেন ভাই

উত্তরা পশ্চিম থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ফের সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তার আপন ছোটভাই শাহনওয়াজ আহমেদ শিশির। শুক্রবার উত্তরা পশ্চিম থানায় শিশির এ জিডি করেন। জিডি নম্বর- ৭৩৮, ১৪ জুন।
এর আগেও, ২০১৭ সালের ১৯ নভেম্বর থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি (জিডি নম্বর- ১১৮৮) করছিলেন তিনি।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার তুরিনের ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির বলেন, শুক্রবার কানাডা থেকে দেশে আসার পর আমরা উত্তরার বাসায় যাই। কিন্তু বোনের নির্দেশে বাসার দারোয়ান ও আনসারগণ আমাকে প্রবেশ করতে দেয়নি। তিনি আরো বলেন, আমার আসার সংবাদ পেয়ে কাজের মেয়ে নিচে নেমে আসে এবং আমি তাকে জিজ্ঞেস করি, তুরিন আপু বাসায় আছে কিনা? তিনি আমাকে বাসায় আছে বলে জানান। পরবর্তীতে বাধ্য হয়ে বাসায় ঢুকতে না পেরে চলে আসি। এরপর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করি।
এর আগে, গত ১ জানুয়ারি ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে বাড়ি দখলের অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ছোটভাই শাহনওয়াজ আহমেদ শিশির। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২ মার্চ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মা শামসুন নাহার এবং অন্য ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেন তুরিন আফরোজ। নিজেকে বাড়ির মালিক দাবি করে তুরিন বাড়ি ও জমির দলিলপত্রও দখলে নিয়ে নেন বলে অভিযোগ আনা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে আরও বলা হয়, ভাই শিশির সম্পত্তিতে আসতে চাইলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হবে বলেও মাকে হুমকি দেন বিবাদি তুরিন আফরোজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button