slider

বোয়ালমারীতে ৭ শিক্ষক অবসরে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ারমারী উপজেলায় ৭ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবসরে যাওয়ায় তাদের বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে সহস্রাইর ক্লাস্টারের আয়োজনে উপজেলার চাপখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মীর সোহরাব আলী, উপজেলা হিসাব রক্ষক অফিসার আব্দুল আওয়াল প্রমুখ।

অবসরে যাওয়া শিক্ষকরা হলেন, তেলজুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদ আলী, ছত্রকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুর সালাম মোল্যা, মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিজলী রানী সাহা, তেলজুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিরিনা বেগম, দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোমেনা বেগম, সূর্যোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুফিয়া বেগম, চাপখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবিতা বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button