slider

বোয়ালমারীতে মাদক মামলার আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ দশের অধিক মাদক মামলার আসামি রিপন শেখকে (৪৪) ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর এসআই মামুন ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।  রিপন শেখ পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা। আসামিকে শনিবার (২২ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন ইসলাম, এএসআই মনির হোসাইন, এএসআই শফিউদ্দিন অভিযান চালিয়ে রিপন শেখকে তার বসত ঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

এসআই মামুন ইসলাম বলেন, রিপন শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে পূর্বে দশের অধিক মাদক মামলা রয়েছে। 

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, গাঁজাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button